রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় শতাধিক যাত্রী নিয়ে এমভি ইমাম হাসান লঞ্চ বিকল হয়েছে। শনিবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে চাঁদপুর আসার পথে এমভি ইমাম হাসান লঞ্চটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খবর পেয়ে চাঁদপুর থেকে এমভি ময়ুর-৭ লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়েছে। আর বিকল লঞ্চ পাড়ে নোঙ্গর করা রাখা হয়েছে।

