চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ মধ্য বাজারে রোববার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২কোটি টাকার মালামাল পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুঁটি থেকে এক খণ্ড আগুনের ফুলকি এসে মদিনা ওয়েল দোকানের কেরোসিনের ড্রামে পড়ে। এ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, পুড়ে যাওয়া দোকানের অধিকাংশ-ই হলো মেশিনারিজ ও হার্ডওয়ার দোকান। দোকান মালিকদের দাবি, তাদের প্রায় ২কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
