মাল্টিমিডিয়া কাস সহজ করার জন্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক এলাহী। তিনি বৃহস্পতিবার টেলিকনফারেন্সে চাঁদপুরের হাজীগঞ্জে স্কাউটদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি সারাদেশের মধ্যে ৬টি বিভাগে একযোগে আয়োজিত উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউট চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় হল রুমে এই টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়।
‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’Ñ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ স্কাউট ভবনে বিদ্যুৎ সপ্তাহ’১৪ উদ্ভোধন করা হয়।
বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্কাউট ইবদিতা জাহান ব্রতী জ্বালানী উপদেষ্টাকে প্রশ্ন করে বলেন, বিদ্যুৎ সংযোগ ও লোডশেডিং থাকার কারেণ মাল্টিমিডিয়া কাস করতে সমস্যা হচ্ছে। এই প্রশ্নের বিপরীতে জ্বালানী উপদেষ্টা বলেন, মাল্টিমিডিয়া কাস সহজ করার জন্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
এসময় টেলিকনফারেন্সে প্রথম জ্বালানী উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আবু হানিফ, অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হারুন আল মনসুর কাঞ্চন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
এছাড়া স্কাউট কুমিল্লা অঞ্চল পরিচালক মমতাজ উদ্দিন, কুমিল্লা আঞ্চলিক অঞ্চলের কমিশনার মফিজুল রহমান, উপ-কমিশনার (প্রশিক্ষক) অহিদুল্লা সরকার, স্কাউট সহকারী পরিচালক (চাঁদপুর অঞ্চল) ইকবাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা স্কাউট এর সাধারন সম্পাদক গোলাম সরোয়ার, গালর্স ইন স্কাউট (কুমিল্লা অঞ্চল) আলম আরা সাফি, উপজেলা স্কাউট যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আলম, সদস্য সফিকুর রহমান, সারোয়ার আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম।
টেলিকনফারেন্সে এ সময় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট নুসরাত জাহান ফারাহ এবং হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের স্কাউট আরিফ বিল্লাল’র বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ্বালানী উপদেষ্টা তোফিক এলাহী।
উল্লেখ্য, টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাছিনা।

