শওকত আলী,
মতলব উত্তর ও দক্ষিণের দুটি ইউপির চেয়ারম্যান পদে একটিতে আ’লীগ ও অপরটিতে আলীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের সৈয়দ মঞ্জুর হোসেন রিপন (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান (ধানেরশীষ) আব্দুল হাই। অপরদিকে মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নে আলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মঞ্জুর মোর্শেদ স্বপন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ’লীগ সমর্থিত (নৌকা) প্রার্থী আমিরুল ইসলাম পাটওয়ারী খোকা।
