চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়নে যৌতুকের দাবিতে নেশাগ্রস্থ স্বামীর হাতে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় গৃহবঁধূ নাজমা বেগম (২১)-কে বাগান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায়

চাঁদপুর নিউজ =
অভিযুক্ত স্বামী মুরাদ রাঢ়ী (২৮)-কে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, বাগাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আয়শা বেগমের বাড়ির সাবেক মেম্বার মৃত আনোয়ার হোসেন টেলু রাঢ়ীর ছেলে মুরাদ রাঢ়ী সাথে গত ৩ বছর পূর্বে বিষ্ণুদী মির্জা বাড়ির হাসমত মির্জার মেয়ে নাজমা বেগমের সাথে ৫০ হাজার টাকা ও দেড়ভরি স্বর্ণের বিনিময়ে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুনরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাজমার উপর অত্যাচার নির্যাতন করতে থাকে। নাজমার বাবা হতদরিদ্র রিক্্রাচালক হাসমত মেয়ের সুখের কথা চিন্তা করে সমিতি থেকে ঋণ উঠিয়ে আবারো ৫০ হাজার টাকা যৌতুক দেয়। কিন্তু যৌতুকলোভী মুরাদ রাঢ়ী জুয়া ও নেশা করে সমস্ত টাকা নষ্ট করে ফেলে। আবারো টাকা চাইলে, তার স্ত্রী নাজমা দিতে অস্বিকৃতি জানালে শুরু হয় অত্যাচার, নির্যাতনের মাত্রা। গত সোমবার রাত ৭টায় লম্পট মুরাদ তার স্ত্রীকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে গভীর অন্ধকার জঙ্গলে নিয়ে যায়। সেখানে মুরাদ রাঢ়ীর স্ত্রী নাজমাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে।
এসময় উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। নাজমার আত্মচিৎকারে স্থানীয় সোহেল ও সুমনসহ অন্যান্যরা দৌঁড়ে আসলে লম্পট, নেশাগ্রস্থ যৌতুকলোভী মুরাদ রাঢ়ী পালিয়ে যায়। স্থানীয় লোকজন মূমুুর্ষূ অবস্থায় নাজমাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় নাজমার বাবা হাসমত বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। স্থানীয়রা জানায় মুরাদের সমস্যাজনিত কারণে স্ত্রী নাজমাকে বিয়ের পর থেকে কোন সন্তানাদি না হওয়ায় মুরাদ বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেয়নি। যার ফলে প্রতিনিয়তই তার স্ত্রীকে মারধর করতো। এছাড়াও মুরাদ জুয়া ও নেশার টাকা যোগান দিতে নাজমার বাবার কাছ থেকে প্রায় টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রতিদিন বাকবিতণ্ডা ও ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
জানা যায়, ঘটনার দিন রাতে কৌশলে কবিরাজের নাম করে বাগানে নিয়ে মুরাদ এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে নাজমা জানায়, তাকে প্রলোভন দেখিয়ে কোন কিছু বুঝতে না দিয়ে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে গভীর জঙ্গলে নিয়ে তার স্বামীকে তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে অভিযুক্ত মুরাদ রাঢ়ীর মোবাইলে ফোন করে হত্যার ঘটনা সম্পর্কে জানতে চাইলে, সে বলে গোপনীয় কথা বলার জন্য স্ত্রী নাজমাকে বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কি কথা বলার জন্য তাকে নেয়া হয়েছে তা সুনির্দিষ্ট উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন। – See more at: https://www.chandpur-barta.com/first-page/2013/11/14/9825#sthash.2R5DpaFA.dpuf
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
