স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ এর খবর পাওয়া গেছে। জানা যায়, ১৩ই মে রোববার বিকেলে চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ার ৭নং ওয়ার্ডের মাঝি বাড়ির মকবুল মাঝির মেয়ে জান্নাত (১৩)কে প্রতিবেশি মান্নান মিঝির ছেলে আরিফ মিঝি (২০) গালমন্দ করলে জান্নাতের দাবী মাফিয়া বেগম ও মা খুকি বেগম জানতে গেলে ক্ষিপ্ত হয়ে আরিফ তার ভাই ফারুক বাবা মান্নান মিঝি ও প্রতিবেশি শামছুল মাঝির ছেলে রিপন, সোহেল মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে ছুটাতে আসলে বাড়ির মুরব্বী ফসল মাঝির উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা বৃদ্ধা মাফিয়া বেগম ও খুকি বেগমকে উদ্ধার করে চাঁদপুরসদর হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জান্নাতের বাবা মুকবুল মাঝি জানায়, আমাদের অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে আমার বৃদ্ধা মা অন্তসত্ত্বা স্ত্রীর উপর হামলা চালায়। বরং উল্টো এখন তারা ঘটনার দিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। প্রতিপক্ষ আরিফের ভাই ফারুক জানায়, তারা আমার বাবার সাথে খারাপ আচরণ করে এবং এক পর্যায়ে আমার বাবার উপর আক্রমন চালায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।স্থানীয় সদস্য জাহাঙ্গীর জানায়, ঘটনাটি শুনে আমরা এখন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেস্টা চালাচ্ছি।
শিরোনাম:
রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চান্দ্রা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
