ইয়াছিন হোসেন সুজন ঃ
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউপি’র চান্দ্রা বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী আলহাজ্ব আবু সাঈদ পাটওয়ারী (৯৫) গত মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালি……..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যা গুনগাহী রাখিয়া যান। গতকাল বুধবার স্থানীয় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১টায় মরহুমের জানাযায় অনুষ্ঠিত হয়। এ সময় জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা এবং জানাযায় শরীক হওয়া মানুষের উদ্দেশ্যে মবিবুর
রহমাানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সেক্রেটারী বেলায়েত হোসেন বিল্লাল, বাগাদী দরবার শরীপের পীরজাদা মাহাফুজ উল্যাহ, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মকবুল আহমেদ, মরহুমের দ্বিতীয় ছেলে নাজির হোসেন পাটওয়ারী । এ সময় উক্ত জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, মদনেরগাঁও বকাউল বাড়ীর পীর সাহেব ও চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওঃ মোঃ ইলিয়াছ, দেইচর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব এমদাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান পাটওয়ারী। মরহুমের নামাজের জানাযায় ইমামমিত করেন চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সাইফুল্লাহ। জানাজা শেষে মরহুমের শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুনাজাত জ্ঞাপন করেন। উল্লেখ্য মরহুম আবু সাঈদ পাটওয়ারী বীর মুক্তিযোদ্ধা কর্ণেল বজলুল গনি পাটওয়ারী বীর প্রতিক এর মেঝ ভাই।

