অভিজিত রায় ॥
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, মিলাদ, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সোমবার বেলা ১২টায় চাঁদপুর সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনার বেদীতে জেলা ছাত্রলীগে সভাপতি শেখ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান তৃপ্তির পরিচালানয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বক্তব্য রাখেন। শোভাযাত্রার উদ্বোধন করে চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদল সদস্য শাহজাহান চোকদার, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবকদল ভারপ্রাপ্Í আহবায়ক জাফর ইকবাল মুন্না, সাবেক ছাত্রনেতা জিয়াউল আমিন দীপু, বাবু পাটওয়ারী, জাহাঙ্গীর বেপারীসহ ছাত্রলীগের হাজার নেতাকর্মী।

