

জয় বাংলা স্কোয়াডের সমন্বয়ক ফয়েজউল্লাহ মানিক এর উদ্যোগে কচুয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয়দের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। স্কোয়াডের কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক মাহাবুব বেপারি এবং জাহিদ হাসানের তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী প্রস্তুত করা হয়। প্রথম দফায় ১২ জনকে রমজান মাস উপলক্ষে এ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। উপহার সামগ্রী প্রস্তুতে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবক রনি, সোহেল, জাহিদ প্রমুখ।
