
আরেকটি ব্যতিক্রমি উদ্যোগে নিজেদের সারাদিন নিয়োজিত রাখলো কিউআরসি। জাতীয় শোক দিবসে অসহায় পথচারী নারীদের পাশে দাঁড়ালো কিউআরসি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর পৌর এলাকার ২শ’ অসহায় পথচারী নারীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন এ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল প্রতিষ্ঠিত কিউআরসি।
সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির কাজ শুরু করেন কিউআরসি। শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে উপস্থিত ছিলেন কিউআরসি প্রতিষ্ঠাতা চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তারপর দুপুর ১২টা থেকে শহরের বাবুরহাট থেকে শুরু করে ওয়াবদা গেইট, ওয়ারলেস, বাসস্ট্যান্ড, বিপনীবাগ, ছায়াবানী মোড়, কালীবাড়ী, রেলওয়ে প্লাটফর্ম, পালবাজার, বড়স্টেশনসহ পৌর এলাকার সকল স্থানে খুঁজে খুঁজে অসহায় পথচারী নারীদের পড়নের কাপড় বিতরণ করা হয়।
বিকেল ৫টায় আছর নামাজের পর চাঁদপুর চিশতিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
