এম এ আকিব ॥
চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলে শহরে বিশাল শোক র্যালী বের করা হয়েছে।
শোক র্যালীটি চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেবের নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
শোক র্যালীর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব অ্যাডঃ জসিমউদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আমিন দিপু। র্যালি শেষে উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট। অথচ একই দিনে বিএনপির নেত্রী খালেদা জিয়া তার সঠিক তারিখ বাদ রেখে এই দিনে তার মিথ্যা জন্মদিন পালন করছে। আমরা আজ প্রতিজ্ঞা বদ্ধ হচ্ছি আজকে থেকে চাঁদপুরের যেকোনো স্থানে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটা হলে আমরা তা প্রতিরোধ করবো। ভবিষ্যতে আর খালেদা জিয়ার এই ধরনের জন্মদিন পালন করতে দেওয়া হবে না।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য আবদুল কাদের জিলানী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল হাসান সামনু, আনোয়র হোসেন, রাজু আহাম্মেদ, আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব পাটওয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ বিশ্বাস আশিষ, সহ-সম্পাদক বাকি উল্লা নাদিম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাহার, সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক সোলেমান হোসেন রাজু, দপ্তর সম্পাদক আশীষ কুমার সোম, সমাজসেবা সম্পাদক মিলন গাজী, অর্থ সম্পাদক রাশেদ বেপারী, কৃষি সম্পাদক জনী খান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক উত্তম দে, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান সঞ্জিব, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফরহাদ খান, নাট্য ও বিতর্ক সম্পাদক সাইফুল ইসলাম রনি, সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদোয়ান, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি মাঈনুদ্দিন, রনি, রকি, জেলা ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, বাবু, মোঃ বাদল খান, মৃতুঞ্জয়, নাদিম, সুমন, এলিন। শহর ছাত্রলীগ নেতা মনসুর পাটওয়ারী, আল-আমিন গাজী, হাবিব গাজী, মুন্না গাজী সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

