শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে টিএসসি’র মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠন স্লোগান’৭১। ঘৃণিত এ হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়োজিত মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে অবস্থান নেয়।এ সময় সংগঠনটির নেতা- কর্মীরা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্লোগানে স্লোগানে এ হামলার প্রতিবাদ ও বিচার দাবি করেন। সংগঠনটির সভাপতি সুজন মিয়া হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,” জাফর ইকবাল স্যারদের মতো মানুষদের হত্যা করা গেলে খুব সহজেই এ দেশে মুক্তিযুদ্ধের চর্চাকে ব্যাহত করা যাবে,এ দেশকে ৭১-এর আদর্শহীন, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র বানানো সহজ হবে, এইএই একটি মাত্র কারনেই স্বাধীনতা বিরোধীরা এমন হামলা চালিয়েছে। “আরেকজন হুমায়ুন আজাদ কে হারাতে চান না উল্লেখ করে তিনি খুব দ্রুত হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।পরে মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
