স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব এবং জে.এসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই দেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার উন্নয়নে সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে। নতুন সরকার শিক্ষার উন্নয়নে বিরাট ভূমিকা রাখেবে। পহেলা জানুয়ারীতেই শিক্ষার্থীরা বই পাচ্ছে এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। বর্তমান সরকার যেমন শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে, তা বাস্তবায়নের জন্য আমরা সকলে সরকারকে সহযোগিতা করব।
তিনি আরও বলেন, বই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যা পড়ে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। এই সরকারে আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার মানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সরকারের পাশাপাশি শিক্ষার উন্নয়নে সকলকে সহযোগিতা করতে হবে। বছরের প্রথমেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য নতুন সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃদীপু মনিকে অভিনন্দন জানাচ্ছি ।
তিনি বলেন, এ বছর জেএসসি পরীক্ষায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ৪(চার) জন শিক্ষার্থী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২(দুই)জন ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১(এক) জন জিপিএ-৫ পেয়েছে। তাদের সকলকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, ২৯নং উত্তর শাহতরী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, অভিভাবক ও স্থানীয় যুবলীগ নেতা আবুল কাশেম ক্বারী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী রাজিয়া সুলতানা ও সুমাইয়া আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষিকা মিসেস রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, সহকারি লাইব্রেরিয়ান মো: রবিউল খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: শফিক ক্বারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সি, কলেজ গভনির্ং বডির অভিভাবক সদস্য ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য আয়শা বেগম, অভিভাবক সদস্য মো: জাকির হোসেন গাজী, অভিভাবক মো: লোকমান খান, অভিভাবক মো: আতিক মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির চৌধূরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অভিভাবক মো: জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমূখ।
বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে নতুন বছরের ডায়রী এবং ২০১৮সালের জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
