স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ অক্টোবর (বুধবার) বেলা সাড়ে ১২টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, বিজয় ফুল শুধু বিজয়ের তাৎপর্য বহন করেনা, কিভাবে দেশ স্বাধীন হয়েছে তার ইতিহাসও বহন করে। বিজয় ফুল তৈরির মাধ্যমে কিভাবে স্বাধীনতা অর্জন হয়েছে, তা অনুধাবন করতে পারে শিক্ষার্থীরা। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে যারা বিজয়ী হয়েছো তাদেরকে অভিনন্দন। তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে পড়তে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন আযম, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, অভিভাবক মো: আবুল কাশেম কারী ও কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
