
মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল গেইট এলাকায় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে মেহের কালি বাড়িতে এসে শেষ হয় । এসময় জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুকে স্বাগত জানিয়ে শ্লোগান দেয়া হয়। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইমরান মনির, শহর ছাত্রলীগের সভাপতি প্রার্থী হায়দার মাহমুদ সাকিব, উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক মিলন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজিব, সাজিদ মাহমুদ সাদ্দাম, সূচীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান জীবন, মেহের ডিগ্রী কলেজ সভাপতি মোঃ মনির হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমিন আরজু, কলেজ ছাত্রলীগ নেতা তারেক আজীজ, ইকরাম মাহমুদ, মোঃ রফিক, আব্দুস সাত্তার, শহর ছাত্রলীগ নেতা মোঃ শাওন, মোঃ মাহফুজ, রাজন, মাইনু প্রমুখ।
