
শওকত আলী
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার ২৮ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১৫ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ শ’ ৬০ ভোটের মধ্যে ১২শ’ ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী মোবাইল প্রতীকে ৭শ’ ৬৭ ভোট পেয়ে বিজয় লাভ করে। তার নিকটতম প্রতিদন্ধি নূরুল ইসলাম রুহুল ঘোড়া প্রতীকে ৪১৪ ভোট পেয়েছেন। কেন্দ্রে প্রবেশের সময় সকল ভোটারদেরকে মোবাইল/হ্যান্ডসেট রেখে ভিতরে প্রবেশ করতে হয়েছে।
কেন্দ্র পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সবুর মন্ডল এবং পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।
এ নির্বাচনে প্রার্থীরা ভোটার না হওয়ায় ভোট দেয়ার জন্য কেউ না আসলেও অনেক প্রার্থীকে ভোটকেন্দ্রে এসে সমর্থকদের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে।
সাধারণ নির্বাচনের মতো কেন্দ্রে বাইরে প্রার্থীর সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সমর্থকদের কাউকে শ্লোগান কিংবা জড়ো হতে দেয়নি।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
