
গতকাল ১৭ মে রোববার জেলা প্রশাসকের নির্দেশে ৪২০ জন সিএনজি অটোরিকশা
চালকের জন্যে ৪২০ প্যাকেট উপহার প্রদান করা হয়। সিএনজি অটোরিকশা চালকদের
পক্ষে তাদের নেতৃবৃন্দ এ উপহারগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল
দুপুর দেড়টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ
জামানের হাত থেকে গ্রহণ করেন।
প্রতি প্যাকেট উপহারে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি লবণসহ মোট ১৬ কেজি।
এই উপহারের শর্ত হচ্ছে আজ সোমবার থেকে ৩১ মে পর্যন্ত এরা সিএনজি অটোরিকশা
নিয়ে রাস্তায় বের হবে না। বের হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
