জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শহরের জোড়পুকুর পাড়ে বিএনপি নেতা জিএম খলিলুর রহমানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৯টায় ১৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান ফরিদগঞ্জ বিএনপি নেতা ফারুক মোল্লার সাথে মোটরসাইকেল নিয়ে নতুনবাজার থেকে কালিবাড়ি যাওয়ার পথে এ হামলার শিকার হয়। প্রত্যদর্শীরা জানায়, খলিলুর রহমান মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে দেখতে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা জোড় পুকুর পাড়ে মসজিদের সামনে খলিলুর রহমান গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা ও কপালে রক্তাক্ত জখম করে। তিনি প্রাণ রার্থে জোড় পুকুরে ঝাঁপ দিয়ে মাঝখানে চলে যায়। প্রায় ১৫ মিনিট পুকুরের মাঝখানে সাঁতরিয়ে নিজে কান্ত হয়ে যায়। হামলাকারীরা হামলা করার উদ্দেশ্যে পুকুরের চারপাশে অবস্থান করে। খবর পেয়ে মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে বিএনপি নেতারা এসে পুকুর থেকে আহতবস্থায় খলিল গাজীকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে রেফার করে। খলিল গাজীর হামলার ঘটনার খবর শুনে শতশত বিএনপি নেতা, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা হাসপাতালে ভীড় জমায়। এ ঘটনার পর চাঁদপুর শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

