
প্রতিনিধি ঃ শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টামটা আর্দশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন পাটওয়ারীর সভাপত্ত্বিতে ও বিদ্যালয় শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ, টামটা দক্ষিণ ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান মজুমদার, সদস্য শাহ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ পাটওয়ারী, মোঃ কামরুজ্জামান পাটওয়ারী, নজরুল ইসলাম বাবুল, মহিলা সদস্য খোদেজা বেগম, অভিভাবকদের পক্ষে মোখলেছুর রহমান, শিক্ষকদের পক্ষে আবুল খায়ের মুন্সি, শিল্পী সাহা ও শামীম আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নতির জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকার ধন্যাঢ্য ব্যক্তির প্রয়োজন। আর শিক্ষা মান উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। এদের মধ্যে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকগণ যতটা সচেতন হবেন ততটাই শিক্ষার মান উন্নয়ন সাধিত হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের নীতিমালা, শিক্ষার মান উন্নয়নের অভিভাবকদের কী করণীয় এবং তাদের পরামর্শ দুটোই প্রয়োজন বলে তারা মনে করেন।
