অভিজিতি রায় ॥
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দীয়া থেকে ইয়াবা স¤্রাট রুবেল খাঁকে ৪০পিছ ইয়াবা সহ আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশ জানায়,শিলন্দীয়া গ্রামের শালাউদ্দিনের চায়ের দোকান থেকে মাদক স¤্রাট রুবেল খাঁকে (পিতা কাশেম খাঁ) ৪০ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। রুবেল খাঁ র্দীঘদিন যাবৎ মৈশাদী ইউনিয়নের শিলন্দীয়াসহ শহরতলীর বাবুরহাট এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হই।
এদিকে ইয়াবা স¤্রাট রুবেল খাঁ আটক হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী জানায়,কাসেম খাঁর ছেলে রুবেল খাঁ র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার এই ইয়াবা ব্যবসা বন্ধের জন্য কেউ প্রতিবাদ করলে তাকে প্রাননাশের হুমকি দেয়া হতো।
আটক ইয়াবা স¤্রাট রুবেল খাঁকে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

