চাঁদপুরের লয়েল রিয়েল স্টেট ডেভেলপমেন্ট কোম্পানীর কর্তৃপক্ষের কাছে সংবাদ প্রকাশের নাম ভাঙ্গিয়ে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঢাকা থেকে আসা ভুয়া সাংবাদিক ৬জনকে হাইচ গাড়িসহ আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় লয়েল রিয়েল ডেভেলপমেন্ট কোম্পানীর কর্মকর্তা আব্দুল হোসাইনকে নামধারী ভুয়া সাংবাদিকরা ফোন করে টাকা চাইলে তিনি ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন ও অন্যান্য সাংবাদিকদের অবহিত করে। তাদের নাম ঠিকানা ও পরিচয় অজ্ঞাত হওয়ার কারণে নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুঁড়ি খবর পেয়ে তাদের হাইচ গাড়িটি ধাওয়া করে সার্কিট হাউজের সামনে গিয়ে আটক করে। পরে ঢাকা থেকে আসা সাংবাদিক নামধারী বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জানা-অজানা খবরের পরিচালক নাম ভাঙ্গিয়ে মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ বাঁশ গাড়ির আব্দুল জাব্বারের ছেলে এমদাদুল হক মিলন লয়েল রিয়েল স্টেট ডেভেলপমেন্ট কোম্পানীর কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য সার্কিট হাউজে ঢুকে পরে। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলনকে ঘটনাটি অবহিত করলে তিনি তাদের গতিবিধি ও পরিচয় অমিল পাওয়ায় পুলিশ সুপারকে অবহিত করেন। পরে খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ সার্কিট হাউজে গিয়ে তাদেরকে আটক করে। এসময় ঢাকা জাতীয় মুক্ত খবরের ব্যবস্থাপনা সম্পাদক নামধারীর এসএম ইমরান হোসেন, ফিরোজপুর জেলার কাউখালি থানার সিয়াল কাঠি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলীর ছেলে মামুন ইকরাম, ইদ্রিস আলীর স্ত্রী লতিফা পারভীন ও কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দনপুর গ্রামের মৃত আব্দুস আলীর ছেলে কামাল হোসেনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। তাদের ব্যাপারে যাচাই বাছাই করার পর পরিচয় ও পদবী সম্পর্কে গড়মিল পাওয়া যায়। পরে ঢাকা থেকে রাজনৈতিক দলের কিছু নামধারী নেতা ডিবি পুলিশকে ও লয়েল রিয়েল কোম্পানীর কর্তৃপক্ষকে সমস্যাটির সমাধান করার জন্য অনুরোধ জানায়। এ ব্যাপারে কোম্পানী কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, সদর উপজেলার বালিয়া ইউনিয়নে তাদের ১২ একর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার ইউসুফ আলীর সাথে মামলা মোকদ্দমা চলে আসছিলো। আশঙ্কা করা হচ্ছে তার নেতৃত্বে ঢাকা থেকে নামধারী ভুয়া সাংবাদিকরা ঘটনা স্থলে এসে ভিডিও ফুটেজ নিয়ে সংবাদ প্রচারের নাম করে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। অবশেষে নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুঁড়ি জানতে পেরে তাদেরকে আটক করে। পরে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসে। অবশেষে মুচলেকা দিয়ে আর কখনো প্রতারণা করবেনা বলে অঙ্গীকার করার পর আটককৃতদের মুক্তি দেয়া হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

