গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক হলো মধ্য খুলিশাডুলি গ্রামের ওয়াপদা গেইট এলাকার ইদ্রিস খানের ছেলে রনি খান (২৩)। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকবিরোধী আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করে পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন।
ডিবি পুলিশ সোমবার রাতে ওয়ারল্যাস বাজার মোড়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বোগদাদ বাসে অভিযান চালায়। এসময় রনির দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
ডিবির উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল বলেন, পুলিশ সুপার সামছুন্নাহার স্যারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত রাখতে আমরা কাজ করে যাবো। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড়া দেওয়া হবে না। চাঁদপুর শহরকে সারা দেশের মধ্যে একটি মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের মাদক বিরোধী অভিযানের ধারা অব্যাহত থাকবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

