শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৮ বোতল হুইসকি ও ৩ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেছে। সদর উপজেলার ঘোসেরহাট এলাকায় বোগদাদ বাস তল্লাশী করে হুইসকি ও গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১০টায় ডিবি পুলিশের এস আই সিরাজুল ইসলাম ও রবিবার দুপুর সাড়ে ১২টায় এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটকৃতরা হল, ফরিদগঞ্জ কাঁচিয়ারার মানিক মজুমদারের ছেলে সুর্বত মজুমদার, চরবসন্ত গ্রামের আনোয়ারের ছেলে রিয়াদ হোসেন ও কুমিল্লা চাঁন্দিনার মৃত আবদুল আজিজের ছেলে মজিবুর
খাঁ। এদের মধ্যে সুর্বত মজুমদার ও রিয়াদ হোসেন হুইসকি নিয়ে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জ যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়ার পথে তাদেরকে ৮ বোতল হুইসকিসহ আটক হয়েছে। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যাবসায়ীরা হুইসকি ও গাঁজা নিয়ে সিমান্ত এলাকা থেকে নিয়ে এসে বিভিন্ন জেলায় বিক্রী করে। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আনে মামলা করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
