
রফিকুল ইসলাম বাবু :
চাঁদপুর সদর উপজেলা তরপুচন্ডি ইউনিয়নে কাজী পাড়ায় বৃহস্পতিবার লজ্জাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের উদ্বোধন হয়েছে। হাসপাতালটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, সির্ভিল সার্জন ডা. মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ও স্বাগত বক্তব্য রাখেন লজ্জাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার ও প্রিন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কাজী রুহল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিন্স গ্রুপের এরিয়া ম্যানেজার আবদুলাহ আল মামুন। আলোচনা সভা শেষে হাসপাতালটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
