
_______মাহমুদা শিরীন
তুমি আসবে বলে-
আমার ভোর হলো পাখির কলগানে
হৃদয় যেনো আনন্দের জোয়ারে
ভেসে গেলো খুশির শেষ প্রান্তে ।
তুমি আসবে বলে-
রংধনু উঁকি দিল বৃষ্টি শেষে
হিমেল হাওয়ায় শীতল দেহে
ভাবছি তোমায় আনমনে।
তুমি আসবে বলে-
জ্বলছে তাঁরা দুর আকাশে
চাঁদের আলো পড়লো এসে
আমার শূন্য ঘরে।
তুমি আসবে বলে-
শূন্য বাগান ভরে গেলো ফুলে ফুলে
মোহ মাখা ফুলের গন্ধে
হৃদয় নাচে প্রেমের ছন্দে।
তুমি আসবে বলে-
খুঁজে পেলাম বাঁচার প্রেরণা ,
সব হতাশা ভুলে
হৃদয়ে জমেছে সুপ্ত বাসনা।
তুমি আসবে বলে-
স্বপ্নগুলো জীবন পেল
মেঘের কোলে রোদ এলো
আমার ভালোবাসা পূর্ণ হলো।
তুমি আসবে বলে-
আজ যেনো অপেক্ষার প্রহর শেষ হলো
সব কষ্টের অবসান হলো
আমার সুখের দুয়ার খুলে গেলো।
তুমি আসবে বলে ………।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- তুমি আসবে বলে
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
