এইযে সাংবাদিক ভাই একটু এই দিকে আসবেন? কেউই নেই অসহায় মানুষদের জন্য। দেখেও দেখে না, ডাকলেও শুনে না আমার মত অসহায়দের কথা। আপনি একটু শনেন না ভাই। এই রমযানে যে কত কষ্ট পাইতেছি কেমনে বুঝামু। একটু আমার উপকার করবেন? ২৫০ সয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপালের দ্বিতীয় তলার সার্জারি বেডে বসে এমনি ভাবে আকুতি মিনতি করতে থাকে চিকিৎসাধীন এক পঙ্গু রুগী। এমন অকুতি শুনে তার নাম পরিচয় ও বিস্তারিত জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমার বাড়ি বালিয়া ইউনিয়নের ইচলী মুন্সি বাড়ি। গত বিশ বছর ধরে গ্যাংরিং রোগে আক্রান্ত হয়ে ১৫ বছর আগে কুমিল্লা কুশাতলি হাসপাতালে প্রথমে একটি পাঁ কাটা হয়। পরে গত পনের দিন আগে এই হাসপাতালেই দ্বিতীয় পাঁটিও কাটাহয়েছে। কথাগুলো বলার এক পর্যায়ে হুহু করে কেঁদে উঠেন। একটু সাভাবিক হলে কান্ন জড়িত কন্ঠে তিনি জানান, দুই পাঁ বিহীন এই দেহটি ছাড়া বর্তমানে আর কিছুই নেই তার। বাড়ি-ঘর সম্পর্কে জানতে চাইলে বলেন, কোন প্রকার সহায়-সম্পত্বি এমনকি ঘর ভিটাও নেই তার। স্থানীয় মেম্বারকে বলে ইচলীর পরিত্যক্ত রেষ্টহাউজে আশ্রয় হয়েছিলো তার পরিবারের । বর্তমানে সেটি বসবাস অনুপযোগী হওয়ায় সর্বশেষ সেই আশ্রয়স্থলটিও হারিয়েছেন। একমাত্র বড় মেয়েকে কোনরকম বিয়ে দিয়ে বর্তমানে স্ত্রী এবং ১০ ও ১৩ বছরের দুই শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চিকিৎসা ব্যায় মিটাতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে। সামান্য এক ব্যাগ রক্ত জোগাড় করাও তার জন্য হয়ে উঠেছে অসাধ্য। এই প্রতিবেদকের নিকট তার আবেদন পত্রিকায় একটি রিপোর্ট লিখে দিতে, যা পড়ে সমাজের বিত্তবানরা হয়তো তার সাহায্যে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা তার। কোন সু-হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চাইলে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারেন এই ঠিকানায়ঃ- আক্কাছ বেপারী সঞ্চয় হিসাব নং-৯৬৩১০ পুবালী ব্যাংক নতুন বাজার শাখা, চাঁদপুর। অথবা সরাসরি যোগাযোগ করুনঃ মুসাদ্দেক আল আকিব স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দিগন্ত, মিয়াজী ম্যানসন তৃতীয় তলা, নতুন বাজার, চাঁদপুর। মোবাইল- ০১৯১৫২০১০৯২
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

