শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে হরিজন কলোনীর শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শনকালে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সুজিত রায় নন্দি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তখন বলেন, এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন করার জন্য সবাই বাঙালী হিসেবে মুক্তিযুদ্ধে এক হয়ে ঝাপিয়ে পড়েছিলেন। তখন কোন বর্ণের বেধাবেদ ছিলনা। স্বাধীনতার পর এদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা হিন্দু, মুসলিম, হরিজনসহ বিভিন্ন বেধাবেদ সৃষ্টি করে। তাই তিনি হরিজনদের উদ্দেশ্যে বলেন, নিম্ন বর্ণের কথাটি শুনতে চাই না। আপনারা সবাই মানুষ। জগতের সকল মানুষ এক হয়ে বসবাস করছি এটাই আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। জন নেত্রী শেখ হাসিনাও এসব বর্ণে বিশ্বাসী নয়। তিনি সকল জাতিকে এক চোখে দেখেন। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা জোর করে দখল করে তারা কখনও ভাল মানুষ নয়। তারা সকলের কাছে দুর্বৃত্ত। জন নেত্রী শেখ হাসিনা বেঁচে এ দেশ আরও উন্নত হবে এবং দেশ আরও এগিয়ে যাবে। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। সুজিত রায় নন্দি ঘোষণা দিয়ে বলেন, তিনি প্রতি বছর এ বছরের ন্যায় এভাবে পূজা কমিটির মাধ্যমে বস্ত্রসহ সকল প্রকার সহযোগীতা করবেন। সব শেষে তিনি বলেন, জয় হোক এ দেশের, বেঁচে থাকুক এ দেশের মানুষ। জয় হোক সত্যশক্তির। বুধবার সন্ধ্যায় মন্দির কমিটি সভাপতি গোপাল চক্রবর্তীর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সহ-সভাপতি বাবু গোপালসাহা, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা জন্মাষ্টোমির সভাপতি বিবি দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্রদাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ খোকন চন্দ্র দাস ও গনেস চন্দ্র দাস প্রমুখ। এর পূর্বে তাকে শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি গোপাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস জনি, শ্যাম বাবু ও কৃষ্ণ চক্রবর্তী প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন। সুজিত রায় নন্দি বুধবার সকালে মতলব জগন্নাথ মন্দিন, দামদর্দ্দি, বিষ্ণুপুর, কল্যাণপুর, দাসাদী বড় সুত্রধর বাড়ি, মহামায়ার দুইটি মন্দির, বাবুরহাট এলাকায় দুটি মন্দির, চরবাকিলার একটি মন্দির, রেলওয়ে হরিজন কলোনীর মন্দির ও পুরাণবাজার দাসপাড়া মন্দির পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, তরুণলীগ ও অঙ্গ সংঘটনের নেতাকর্মীবৃন্দ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

