শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুরে ইসমাইল মিজি (৩৫) নামে এক যুবকে হাত-পা বেধে মধ্যযুগের বর্বরতা নির্যাতন চালানো হয়েছে। সম্পত্তিগত বিরোধ ও মামলায় আসামী করার জেরধরে প্রতিপক্ষ মুখলেছ মিজি (৩৫) শত্রুতা বসত ইসমাইলকে মারধর করে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মাদক ব্যবসায়ী সাজানো ঘটনা ফাঁস হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় নানুপুর মিজি বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এ.এস.আই আঃ সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইসমাাইল মিজিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশির উপস্থিতি টের পেয়ে চক্রান্তকারী ইয়াবা ব্যবসায়ী মুখলেছ পালিয়ে যায়। ঘটনার বিবরণে যানা যায়, নানুপুর মিজি বাড়ির মৃত মমতাজ মিজির ছেলে ইসমাইল মিজি, ওহেদ মিজিদের সাথে দীর্ঘদিন যাবত তাদের বাড়ির সম্পত্তি নিয়ে আরশাদ মিজির ছেলে মোখলেছ মিজির সাথে বিরোধ চলে আসছিল। ৩ জুন রাতে ওহেদ মিজি, মোখলেছ মিজি ও ইসমাইল মিজি বাড়িতে আসার পথে প্রতিপক্ষ মোখলেছ ও তার সহযোগীরা তাদেরকে মারধর করে। সেই ঘটনা ইসমাইল মিজির বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামী হওয়ায় মোখলেছ ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন দুপুরে পুন:রায় ইসমাইলকে একা পেয়ে মিজি বাড়ির সামনে একটি দোকানে বাশের সাথে বেধে মধ্যযুগের বর্বরতা নির্যাতন চালায়। তার পকেটে ৬ পিস ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে অপপ্রচার চালায়। উপায় না পেয়ে ইসমাইল মিজির স্ত্রীর ও তার ভাই অহিদ মিজি চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ঘটনাটি জানায়। এসময় চাঁদপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান থাকা সত্বেও প্রতিপক্ষরা ইসমাইলকে বেধে রাখে। পরে মডেল থানা পুলিশ গিয়ে ইসমাইলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

