
চাঁদপুর: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত নারায়ণপুর পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে তার দীর্ঘ দিনের রাজনৈতিক, সামাজিক কর্মকা- ও নির্বাচনী পরিকল্পনা ঘোষনা করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। সৌদি আরব প্রবাসী এ নেতা চাঁদপুর জেলা আওয়ামীলীগ রিয়াদ শাখার সিনিয়র সহ-সভাপতি, সাবেক রিয়াদ মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মত বিনিময় সভায় মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন বলেন, দলীয় নেতা কর্মীদের সিদ্ধান্ত এবং জনগনের উৎসাহে আমি নারায়ণপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য চেষ্টা অব্যাহত রেখে চলছি। আমার বিশ্বাস কৃষক বান্ধব বিশ্ব নেত্রী আমার আস্থার শেষ ঠিকানা , বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে নৌকা প্রতীক প্রত্যাশা করি, আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় নারায়ণপুর পৌর এলাকার সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। এজন্য আমি আমার নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম সাংবাদিকদের সহযোগিতা চাই। সেই সাথে আমার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে সহযোগীতা কামনা করছি।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ বিল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. রেজোয়ান বাদলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মকুল, পাঠক সংবাদ পত্রিকার সম্পাদক লায়ন মোঃ সাইফুল ইসলাম রণি, নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব কোষাধক্ষ্য মোঃ মোস্তফা কামালসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
