স্ত্রীকে বেদম পিটানো এবং মোটা অংকের যৌতুকের দাবী করায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় যৌতুক দাবী সহ নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে জুলেখা বেগম। মামলা নং-২০। তারিখ ১৩ মার্চ ২০১৫ আজ শনিবার মামলার তদন্তকারি কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাইদ মামলায় উল্লেখিত ১নং আসামী জুলেখার স্বামি বিল্লাল হোসেন (৩১) কে আটক করে থানায় নিয়ে আসে। মামলার অপর আসামী জুলেখার শ্বশুর মুকবুল হোসেন মিয়াজী পলাতক রয়েছে বলে জানাযায়।
জানাযায়, চাঁদপুর শহরের দক্ষিন বিষ্ণুদী এলাকার মুকবুল হোসেন মিয়াজীর ছেলে বিল্লাল হোসেন মিয়াজীর সাথে ফরিদগঞ্জ উপজেলার জুলেখার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জুলেখাকে দাবীকৃত যৌতুকের টাকার জন্য তার স্বামি বিল্লাল হোসেন তাকে বেদম প্রহার ও মানসিক নির্যাতন করতো। ইতি মধ্যে স্ত্রী জুলেখা তার অসহায় বাবা মাযের কাছ থেকে একাধিকবার নগদ অর্থ এনে দেওয়ার পরেও স্বামি বিল্লাল হোসেনের ও তার পরিবারের মন ভরাতে পারেনি। এর মধ্যে বিল্লাল হোসেন তার স্ত্রী জুলেখাকে তাদের বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে বলে । জুলেখা বিল্লালের দাবীকৃত ৫ লক্ষটাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তার উপর অত্যাচারের মাত্র আরো বেড়ে যায়। অবশেষে জুলেখা বাদি হয়ে তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে একটি চাঁদপুর মডেল থানায় যৌতুক দাবী সহ নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে।

