চাঁদপুর শহরের ক্লাব রোড এলাকায় নেশা আসক্ত স্বামীর নেশার টাকা দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে বেদম প্রহার করে বিষ খাওয়ালো পাষন্ড স্বামী। অজ্ঞান অবস্থায় স্থানিয়রা স্ত্রী রুবিনাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। রুবিনার মা জানান, তার মেয়েকে তার স্বামী আক্তার হোসেন প্রতিদিন ভরপুর নেশা করে গভীর রাতে বাড়ি ফিরে এসে রুবিনাকে নানান উছিলায় প্রচন্ড মারধর করে। গতকাল বুধবার দুপুরে শহরের ক্লাব রোড এলাকার কালাম হোসেনের ছেলে আক্তার হোসেন তার স্ত্রী রুবিনা আক্তারের কাছে মাদক সেবনের জন্য টাকা চাইলে স্ত্রী তা দিতে অপারগতা প্রকাশ করলে, আক্তার হোসেন রুবিনাকে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে সে তার স্ত্রীকে ঘরে থাকা ফার্নিচারের বার্নিসের সাথে মেশানো বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় ঘর থেকে তার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে রুবিনাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবিনার অবস্থা আশংকা জনক বলে জানায়। এ ঘটনার পর থেকে স্বামি আক্তার হোসেন পলাতক রয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

