
শওকতআলী॥
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪ অক্টোবর বিকেলে নৌ-পুলিশের ইনচার্জ মো: আবুল হাসিম সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল,৮কেজি মা ইলিশ,২টি কাঠের নৌকাসহ ২ জেলেকে আটক করেছে। আটককৃত জেলেরা হচেছ,লিটন বেপারী(৪৫)ও রতন মিয়া(৩৮)। এদের বাড়ি হাইমচর এলাকার তিরাশিকান্দি গ্রামে। চাঁদপুর জেলা প্রশাসনের এন ডিসি নির্বাহী ম্যাজিস্ট্যেট নারায়ন চন্দ্র পাল সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জেলেকে ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে ।
