
মিজানুর রহমান রানা
চাঁদপুর সরকারি কলেজে ১০ দিনব্যাপী বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর ব্যাটালিয়ন প্রশিণ-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার কলেজের নতুন ভবনে সম্পন্ন হয়েছে।
অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর ব্যাটালিয়ন প্রশিণ-২-এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজ অধ্য প্রফেসর মিহির লাল সাহা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। কারণ তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির মাধ্যমে এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজের একটি নতুন ভবনসহ অনেক কাজে অনুদান দিয়েছেন। এই সরকারের আমলেই চাঁদপুর সরকারি কলেজের যথেষ্ট উন্নয়ন হয়েছে, যা অনেকেই জানে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে ট্রেনিং নিতে এসেছো, তা তোমাদের জীবনের অনেক েেত্র পরিপূর্ণ সহায়ক হবে, এতে শরীর চর্চা এবং জীবনের বন্ধুর পথগুলো মসৃণ করে গড়ে তুলতে পারবে। আামি আশা করছি, তোমরা তোমাদের এই কোর্সের সফল সমাপ্তি করে তোমাদের কর্মদতাকে আরো বৃদ্ধি করবে।
বিএনসিসি’র জেলা কমান্ডার শোয়েবুর আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স পরিচালক মেজর মো. সফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্য প্রফেসর ড. এএসএম দেলওয়ার, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্য এম এ মতিন মিয়া, পুরাণবাজার কলেজ অধ্য মো. দেলোয়ার আহমেদ। আরো বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের অধ্য আবদুস সামাদ, বিএনসিসি’র সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আলমগীর হোসেন বাহার, মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মো. কামাল হোসেন, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোহাম্মদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রশিণ কোর্স ওয়াইসি-৩ ময়নামতি ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর সফিকুর রহমান, প্রধান সমন্বয়কারী সেকেন্ড লেঃ বিটিএফও আবুল কালাম আজাদ, ক্যাম্প কমান্ডার সেকেন্ড লেঃ বিটিএফও সোয়ায়েব আহাম্মদ, সহকারী ক্যাম্প কমান্ডার পিইউও আলমগীর হোসাইন। ৮টি শিা প্রতিষ্ঠান থেকে ৯০ জন প্রশিণার্থী নিয়ে অনুশীলন শুরু হয়েছে। এর মধ্যে ৭০ জন ছেলে এবং ২০ জন মেয়ে। শিা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, মতলব ডিগ্রি কলেজ, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট স্কুল ও কুমিল্লা জেলা স্কুল।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
