শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের পশ্চিম রামদাসদিতে গাছের সাথে শত্রুতা করে প্রায়
শতাধিক ফলজ বৃক্ষ কর্তন করেছে স্থানিয় একটি চক্র। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহত বাচ্চু শেখ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দয়ের করেছে ।
আজ সোমবার দুপুর ২ টায় পুরান বাজার ফাড়িঁর ইনচার্জ মাহাবুব মোল্লা ঘটনাস্থলে ঘটনা তদন্ত করে। ঘটনার বিবরনে জানাযায়, পশ্চিম রামদাসদী সুরুজ গেট ৮ নং ওয়ার্ড কামার বাড়ীতে দীর্ঘ কয়েকবছর পূর্বে বাচ্চু শেখ স্থানিয় খালেক বেপারীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করে সেখানে বসত ঘর স্থাপন ও বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ রোপন করে। রামদাসদি মৌজার সিএস ১০২৫ দাগে মালিকানাধিন বাচ্চু শেখের ৪ শতাংশ জমি নিয়ে নানা জাফর আলীর সম্পত্তি দাবী করে তার নাতি রফিক, সফিক ও আক্তার গাজীর সাথে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায়স্থানিয় শালিসিরা সমস্যা সমাধানের লক্ষে উভয় পক্ষকে আশ্বস্ত করলেও তারা বিষয়টিকে ঝুলিয়ে রেখে প্রতিপক্ষ রফিক ও সফিককে ইদন দেয়। গত সোমবার দুপুরে মৃত জয়নাল উদ্দিন শেখের ছেলে রফিক ও সফিক ২ ভাই এবং আক্তার গাজীর নেতৃত্বে প্রায় শাহাদাৎ , আফজাল , আনোয়ার হোসেন, রাছেল ও মন্টু সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রনিয়ে বাচ্চু শেখের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলা কারীরা বাচ্চু শেখের প্রায় শতাধিক মেহগণী, চাম্বুল সহ ফলজ গাছ কর্তন কওে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। হামলাকারীদেও বাঁধা দিলে তারা বাচ্চু শেখ ও তার সহধর্মিনি জাহানারা বেগমকে সহ ৫ জনকে আহত করে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেয়। পুলিশ সুত্রে জানাযায়, যারা গাছের সাথে শত্রুতা করে গাছ কর্তন করে ক্ষতি সাধন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

