স্টাফ রির্পোটার ॥
পশ্চিম শকদি ঘাসিপুর চরের কৃষকদের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম শকদি ঘাসিপুর মৎস্য চাষ প্রকল্পের সভাপতি আবু বকর খান স্বপন, চর উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক মো: রসুল খান, ঘাসিপুর মৎস্য চাষ প্রকল্পের সহ-সভাপতি রফিক তালুকদার, উপদেষ্টা রফিকুল ইমলাম মিয়া, আবদুল কাদের মিয়াজি, কৃষক প্রতিনিধি হারুনুর রশিদ বেপারি। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজি, পশ্চিম শকদি মাদানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকবুল আহমেদ প্রমুখ। এ সময় সংবর্ধনা কালে পশ্চিম শকদি মাদানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ সহ অন্যান্য কমৃকর্তারা বিদায়ী সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। পশ্চিম শকদি ঘাসিপুর চরের কৃষকদের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধরকে বিদায় সংবর্ধনা প্রদানকালে নেতৃবৃন্দরা জানান, বিদায়ী সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি আমাদের ঘাষিপুর কৃষক ও মৎস্য চাষিদের উন্নয়নে ব্যাপক আন্তরিক হয়ে কাজ করেছেন। আমাদের প্রকল্পের বাকি কাজগুলো যেন বিদায়ী স্যাারের পরবর্তিতে যিনি স্থলাভিষিক্ত হবেন তিনিও আন্তরিকতার সাথে বিবেচনা করেন এই প্রত্যাশাই করেন কর্মকর্তারা।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
