পহেলা বৈশাখ উদ্যাপনকল্পে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায়
বর্ষবরণের দিন ডাকাতিয়া নদী থেকে কোনো নৌকা মেঘনায় যেতে পারবে না
স্টাফ রিপোর্টার:
পহেলা বৈশাখ উদ্যাপনকল্পে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর ম-লের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী উৎসব অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ৯টায় দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় লোকগীতি, পল্লী গীতি, ভাটিয়ালিসহ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান চলবে। পরে দুপুর ১টা পর্যন্ত দেশীয় গানের অনুষ্ঠান বড় স্টেশনের মোলহেডে অনুষ্ঠিত হবে। বিকেলে বড় স্টেশন মোলহেড বালুরমাঠে হা-ডু-ডু, গ্রামীণ খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন হাসপাতাল, সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ করা হবে। ডাকাতিয়া নদী থেকে কোন নৌকা মেঘনা নদীতে প্রবেশ করতে পারবে না। বৈশাখী উৎসবে দর্শনার্থীদের জন্য ২টি পথ তৈরি করতে হবে। একই সাথে সাংস্কৃতিক মাসের উদ্বোধন করা হবে। ডাকাতিয়া নদীতে যেসব নৌকা চলাচল করবে ওইসব নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে। নদীতে নৌ পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে হবে। সকাল থেেেক রাত ১০টা পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী উৎসব চলবে। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম, জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, সঙ্গীত শিল্পী রূপালী চম্পক, উদয়ন সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গ সাহা, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সভাপতি পীযুষ কান্তি রায় চৌধুরী, শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন পাটওয়ারী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম সাহা, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান চৌধুরী, আনন্দ ধ্বনী সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, কন্ঠশিল্পী মৃনাল সরকার প্রমুখ।