চাঁদপুর শহরের পালপাড়া হরদয়াল রোডে ছাদ থেকে চালের উপর পানি পড়ার জের ধরে প্রতিবেশিদের সাথে ক্ষিপ্ত হয়ে বিয়ের অনুষ্ঠানের কাজ করতে যাওয়া ডেকোরেটর কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টায় হরদয়াল রোডের আলী আকবর তালুকদারের মেয়ে খাদিজার বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করার সময় এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ডেকোরেটর কর্মী সমির (৪০), মোঃ আকতার (২৮), আনোয়ার (২৫) ও পাপ্পু সাহা (২২)কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় আলী আকবর তালুকদারের ছেলে বোরহান জানায়, পালপাড়ায় তাদের ৫ তলা ভবনের পাশের জায়গায় আনোয়ার চেয়ারম্যানের ছেলে সুমন মাঝি বাড়ি করার কাজ করছেন। সেখানে জায়গার উপর টিনের একটি ঘরে পালপাড়ার খোলা বাড়ির মারুফ ও কিরণ প্রতিদিন নেশাখোর যুবকদের নিয়ে মাদক সেবন করে। গতকাল বিয়ের অনুষ্ঠানে বাড়ির উপর থেকে পানি চালের উপর পড়ায় তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় কাজ করতে আসা ডেকোরেটর কর্মীরা আহত হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

