
প্রতিনিধি :
কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে দুই কেন্দ্রের পুনঃ ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন : বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাও. নজরুল ইসলাম তালুকদার (দোয়াত-কলম) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তার রুবি (প্রজাপতি)।বৃহস্পতিবার দুপুরে এই দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। গত ১৫ মার্চ হাজীগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় ৭৯টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী মমিনুল হক বলেন, যেভাবে ২টি কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হচ্ছিল তাতে আমাদের প্রার্থীদের ভোট বর্জন ছাড়া আর কোনও উপায় নেই।হাজীগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। কেন্দ্র দু’টি হলো : পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়। স্থগিত দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬২ জন।ঘোষিত ৭৭টি কেন্দ্রে ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাও. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট। অর্থাৎ ৩ হাজার ৫৬০ ভোটে আব্দুর রশিদ এগিয়ে আছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৫৬ ভোট। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৬১ ভোট। রাবেয়া আক্তার ১ হাজার ৮৬৯ ভোটে এগিয়ে আছেন।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
