চাঁদপুর নদী বন্দর এলাকার পুরাণবাজার কার্গো ও ট্রলার ঘাটে অবশেষে নতুন পন্টুন স্থাপন করেছে বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষ। সমপ্রতি জরাজীর্ণ আগের পন্টুনটি সরিয়ে সেখানে নতুন পন্টুন দেয়া হয়। বর্ষার নতুন পানি আসতেই পুরাণবাজার মৌলভী ঘাট নামে পরিচিত এ স্থানে নতুন পন্টুন পুনঃস্থাপন করা হয়েছে। এখন দূর দূরান্ত থেকে আসা নৌ-যাত্রী ও মাঝি মাল্লার উঠানামায় এবং তাদের পণ্য পরিবহনে দুর্ভোগ-দুর্দশা অনেকাংশেই কমে এসেছে। নতুন পন্টুন পেয়ে গদিঘর লেবাররাও আছে স্বস্তিতে। তারা জানায়, পন্টুন দেয়া হলেও সমস্যা পুরোপুরি নিরসন হয়নি। পন্টুন সংযোগ সিঁড়ির তেমন ব্যবস্থা রাখা হয়নি। একটি মাত্র কাঠের সিঁড়ি দিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করতে হচ্ছে। গ্যাংওয়ের ন্যায় পন্টুনের সাথে একাধিক সিঁড়ি থাকলে যাত্রী, শ্রমিক ও মাঝি-মাল্লাদের অনেক সুবিধা হতো। এ ব্যাপারে চাঁদপুর বন্দর কর্মকর্তা এবং চেম্বার নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

