সময় এসেছে জঙ্গিবাদের ন্যায় মাদকের বিরুদ্ধে একইভাবে কাজ করার
……..পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা জিহাদুল কবির পিপিএম বলেছেন, চাঁদপুরের চেয়ে ভালো এবং শক্ত অবস্থানের কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অন্য কোন জেলায় নেই। এজন্য আমি কমিউনিটি পুলিশিং এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এ কার্যক্রমকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই জনবান্ধব পুলিশিং করতে। সময় এসেছে জঙ্গিবাদের ন্যায় মাদকের বিরুদ্ধে একইভাবে কাজ করার।তিনি ৩০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাণবাজারে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভাই ভাই স্পোটিং ক্লাবে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ও চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়কারী মো. মিজানুর রহমান।পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর সভাপতি নকীবুল ইসলাম চৌধুরীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বেপারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি ও চাঁদপুর চেম্বারের পরিচালক রোটাঃ মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, অঞ্চল ৮ এর সহ-সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী,মিডিয়া কর্মি মিজানুর রহমান ও শাহজাহান মাতাব্বর।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে আরো বলেন ,জনগণকে বাহিরে রেখে আমি পুলিশিং করতে পারবো না। জনবান্ধব পুলিশিং করাই আমার উদেশ্য।যেখানে অপরাধ সংঘটিত হবে।আমাদের খবর দিবেন,সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ হাজির হবে।বর্তমান সরকার চাচ্ছে গরীব মানুষের জন্য পুলিশিং।গরীবরা আইন ভঙ্গ করে আর ধনীরা আইন করেন। আমরা এই ধারা থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই একজন শ্রমিক,রিক্সাওয়ালা বা কুলি যাতে আইনের আশ্রয় সঠিকভাবে নিতে পেতে পারে সেই লক্ষে কাজ করছি।আগের পুলিশ সুপার সাধারন মানুষকে আইনি সহয়তা দিতে যে সেল গঠন করেছে সেটির কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি বলেন,মাদক,ইভটিজিং,সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশিং কার্যক্রম চলছে,চলবেই।মাদক মুক্ত এলাকা গড়ার কাজ আমি এই পুরাণবাজার থেকেই শুরু করতে চাই। পশ্চিমবাজার থেকে শুরু হবে কমিউনিটি পুলিশ নিয়ে এলাকাবাসির সম্পৃক্ততায় মাদক নিমূল কার্যক্রম।
পুলিশ সুপার বলেন,আমি জেলা কমিউনিটি পুলিশের প্রতিটি অঞ্চলের সাথে মতবিনিময় করবো। আজকে সল্প পরিসরে এই আয়োজন করা হয়েছে ,তবে পুরাণবাজারকে সম্পূর্ণুরুপে মাদকমুক্ত করতে পারলে তখনি বড় অনুষ্ঠান করবো। চাঁদপুরকে মাদক মুক্ত করার জন্য এখানকার মেয়র, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সকল শ্রেণীর পেশার মানুষ অন্তরিক। তাই আমি মনে করি সবাই মিলে কাজ করলে মাদক চিরতরে নিমূল করা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে মাদক হলো আমাদের প্রধানতম শত্রু। জঙ্গি আমাদের জন্য যেমন হুমকি তেমনি মাদক কোনো অংশে কম নয়,আমরা ইতিমধ্যেই জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি। মাদকও অনেকটাই নিয়ন্ত্রনে নিয়ে এসেছি। অচিরের মাদক নিমূল করতে পারবো বলে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার পুলিশকে আরো বেশী জনবান্ধন করার নির্দেশ দিয়েছেন। চাঁদপুরের সদ্য বিদায়ী পুলিশ সুপার সাধারণ মানুষের জন্য পুলিশ সুপার কার্যালয়ের যে দ্বার উন্মোচন করে গেছেন তা আমি বন্ধ করতে চাই না। পুলিশ সুপার কার্যালয়ের দ্বার সকল মানুষের জন্য উন্মুক্ত থাকুবে। যাতে করে যে কোনো মানুষ পুলিশ সুপারের কাছে এসে তার সমস্যর কথা সহযে বলতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আ. রশীদ, অঞ্চল,চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং ইনর্চাজ বকুল বড়–য়া,কমিউনিটি অঞ্চল ১০ এর কোষাধ্যক্ষ বাহার হায়দার চৌধুরী, ৮ এর যুগ্ম সম্পাদক আবু তাহের গাজি,কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন তপাদার, দপ্তর সম্পাদক প্রদীপ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের গাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী আক্তার, সদস্য হাজী শাহআলম বাদশা, মহল্লা কমিটির সভাপতি হারুন বেপারী, বিপ্লব ঘোষ, ব্যবসায়ি গোবিন্দ সাহা (মৌসুমী অটো রাইস)ভাই ভাই স্পোটিং ক্লাবের গভনিং বর্ডির মহা-সচিব জাকারিয়া ভুইয়া বতু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, সহ-সভাপতি আ. মজিদ খান ডেঙ্গু, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পারভেজ গাজী, রিভার সাইড কিন্ডার গার্টেনের পরিচালক প্রবীর সাহা ডিম্পল,স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক একে আজাদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর, ভাই ভাই স্পোটিং ক্লাব, রিভার সাইড কিন্ডার গার্ডেন , স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, এর পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে পুুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৯ ও ১০ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
