স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার থেকে বিপুল পরিমানে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ ও পরিবেশ অধিদপ্তর । ১১ নভেম্বর রোববার দুপুর ১২টায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঘোষপট্টি এলাকার গলির ভিতরে থাকা জালাল বেপারির ভাড়া করা ৩ টি গুদাম তল্লাশি করে ১১ বস্তা প্রায় ২শ’ ৮০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুরাণবাজারে কয়েকটি গোডাউনে বিক্রয় নিষিদ্ধ পলিথিন রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ বিষয়ে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরকে খবর দিলে তারা এসে নিশ্চিত করে এগুলো বিক্রয় নিষিদ্ধ। চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট কাজী সুমন জানান, জব্দকৃত পলিথিনগুলো বিক্রয় নিষিদ্ধ। অভিযানে অনুমানিক ২শ’ ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন-এর বিরুদ্ধে অত্র কার্যালয়ের অভিযান অব্যাহত রয়েছে।’ অভিযানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামিম আহমেদ, নাজমুল ইসলাম, শাকিলা ইয়াসমিন সুমনা, পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক উত্তম কুমার, পুরাণবাজার ফাঁড়ির পুলিশ পরিদর্শক আঃ রশিদ, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম, পলাশ বড়ুয়াসহ সঙ্গিয় ফোর্স।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- পুরাণবাজারে ৩টি গোডাউন থেকে বিপুল পরিমানে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
