ঈদের দিন সকালে চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ পালপাড়া সংলগ্ন হাছান মেটাল ওয়ার্কসপ থেকে স্টীলের তৈরি ১৫টি তলোয়ার আকৃতির দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
খবর পেয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ার্কসপের মালিক পালিয়ে যাওয়া দোকান তালাবন্ধ করে রাখে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। থানার এসআই ত্রিনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ওই ওয়ার্কসপে অভিযান চালান। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। তখন তল্লাশি করে ওয়ার্কসপে বানানো ওই অস্ত্রগুলোর সন্ধান পায়। বিক্রির জন্যে ধারালো অস্ত্রগুলো তৈরি করা হয় বলে ধারনা পুলিশের। কি উদ্দেশে এগুলো বানানো হলো তার তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেস্টা চলছে বলে চাদঁপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্রা জানিয়েছেন। এদিকে স্থানিয়দের মতে নশকতা বা প্রতিপক্ষকে ঘায়েল,এলাকার আধিপত্য বিস্তারের জন্যে কেউ ওয়ার্কসপে এগুলো তৈরি করছিলো।ওয়ার্কসপটি যার তাকে ধরতে পারলে ঘটনার রহস্য বেরিয়ে আসবে। জানাযায়, মনির বেপারি নামে স্থানীয় একজন তাঁর সার্টারযুক্ত টিনসেটের দোকানটি গ্রিল ওয়ার্কহাসপ ব্যবসায়ী হাতে হাছান খানের ছেলে বিল্লালের ভাড়া দেয়।গত পাঁচ মাস যাবত বিল্লাল তাঁর বাবার নামে হাছান মেটাল ওয়ার্কসপে লোহার আসবাবপত্র তৈরির কাজ করে আসছিল। এই কাজের ফাঁকে ধরালো অস্র বানানোর সময় পুলিশ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
