চাঁদপুর শহরের পুরান বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় মমিনবাগে বৈদ্যুতিক সট সার্কিট থেকে বসত বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।এলাকাবাসী তাৎক্ষনি ব্যবস্থা নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেল শতাধিক বসত বাড়ি। গত মঙ্গলবার গভীর রাতে এ আগুনের সুত্রপাত ঘটার কারণে এলাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। জানা যায়, চাঁদপুর পুরান বাজার-নতুন বাজার ব্রীজ সংলগ্ন মমিনবাগে এলোমেলোভাবে বসত বাড়িতে বৈদ্যুতিক তার স্থাপন করা হয়। ঘটনার দিন রাত ২টায় মেইন লাইনের তার লিকেজ হয়ে যাওয়ায় মতিন বেপারীর টিনের বসত ঘরটিতে বিদ্যুত লাইন চলে আসে। এসময় স্প্রার্ক করতে করতে এক পর্যায়ে আগুন লেগেই যায়। প্রতিবেশিরা দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে তাদেরকে উদ্ধার করে পুরানা বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব মোল্লাকে অবহিত করে। তিনি বিষয়টি তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে জানালে একটি টিম ঘটনস্থলে এসে বৈদ্যুতিক সট সার্কিটের বিষয়টি নিশ্চত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা উপস্থিত সাংবাদিকরা বিদ্যুত কন্ট্রোল রুমে ফোন করার পর তার লাইন বন্ধ করে দেওয়ায় অবশেষে রক্ষা পায় এলাকাবাসী। পুরান বাজারে বিদ্যুত সার্ভিস সেন্টারে ফোন করার পর তাদেরকে না পাওয়ায় স্থানীয়রা নিজেদের চেষ্টায় বিদ্যুত লাইনের তার কেটে সমস্যা সমাধান করে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

