শওকত আলী
গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে চারজনকে হত্যার বিষয়ে দায়ের করা একটি মামলায় চাঁদপুরের বিচারিক আদালত জেলা বিএনপি’র শীর্ষ ৪০ নেতাকে জামিন প্রদান করেছেন। জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতারা বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে। চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্টেট কোর্টে হাজিরা প্রদান করলে নির্বাহী ম্যাজেষ্টেট আগামি ২৫ জানুয়ারী পরবর্তী শুনানীর তারীখ ধার্য করে। এর আগে ওই মামলায় তাদের কেউ কেউ উচ্চ আদালত থেকে, কেউবা জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আসামীরা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন প্রদান করতে কোন অনিহা করেননি। উল্লেখ্য, সদর উপজেলার চান্দ্রা এলাকায় চলতি বছরের গোড়ার দিকে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় চার জন নিহত হয়। এই ঘটনায় বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। বিবাদী পক্ষের আইনজীবি এড. শামছুল ইসলাম মন্টু জানান, হরতাল চলাকালীন সময়ে কে বা কারা সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ট্রাকে ককটেল বিষ্ফোরন করেছে সে মামলায় কেন্দ্রিয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। এ মামলায় আসামীরা আজকে কোর্টে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন। কোর্ট আগামী ২৫ জানুয়ারি পরবর্তী শুনানীর তারীখ ধার্য করেছে। এদিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কোর্ট এলাকায় হাজিরা দিতে এসেছে এ খবর শুনে শত শত নেতাকর্মী আদালত প্রাঙ্গনে এসে ভীড় জমায়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

