
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের সরকারি মহিলা কলেজ রোড সংলগ্ন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসা থেকে প্রেট্রোল বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পুলিশ সুপার মোঃ আমির জাফর উদ্ধার স্থান পরিদর্শন করেন।
আজ রোববার সকাল ১১ টায় শহরের সরকারি মহিলা কলেজ হোস্টেল সংলগ্ন দুবাই প্রবাসি আঃ লতিফের বাসার ভাড়াটিয়া খেলাফত মজলিশ নেতা নুরুল ইসলামের পরিবারের লোকজনের সাথে আলাপচারিতা ও ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপার মোঃ আমির জাফর জানান,আটককৃত নুরুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে তিনি জড়িত কিনা তা পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দিন রাত সার্বক্ষনিক জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রচুর পরিশ্রম করছে। ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী হেলাল উদ্দিন, এসআই সাহাবুদ্দিন সহ সঙ্গিয় ফোর্স। গতকাল রোববার আটককৃত নুরুল ইসলামকে মডেল থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য শনিবার রাত সাড়ে ৯ টায় এসআই মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গিয় ফের্স নিয়ে আব্দুল লতিফের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বাখরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে নুরুল ইসলামকে আটক করে। জানাযায়, খেলাফত মজলিশ কর্মী নূরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মহিলা কলেজ রোডে আব্দুল লতিফের টিন সেড বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা তৈরি করে। ঘটনার দিন রাতে পুলিশ খবর পেয়ে তার বাসায় ব্যাপক তল্লাশি চালায়। এ সময় পুলিশ একটি প্রেট্রাল বোমা, গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
