
অভিজিত রায় ॥ চাঁদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামীলীগের সাথে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কাযালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
তিনি বক্তব্যে বলেন, আমরা আজ পৌর নির্বাচনকে সামনে রেখে ভোট যুদ্ধে নেমেছি। আমাদের এ যুদ্ধে জয়ী হয়েই ঘরে ফিরতে হবে। এ জয়ের মধ্যে দিয়ে জননেত্রী হাত যেমনি শক্তিশালী হবে তেমনী দলও শক্তিশালী হবে। তাই এখন সময় নষ্ট না করে প্রত্যেকের স্ব স্ব অবস্থান থেকে ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রার্থী সকলের পরিচিত ও পৌরবাসীর পরীক্ষীত মানুষ। নাছির উদ্দিন জয়ী হলে আমাদের সকলের ঐক্যমতেরই জয় হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে নাছির উদ্দিনের নারিকেল গাছ মার্কায় ভোট চাইতে হবে।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, যুগ্ম সম্পাদক ব্রজ বল্লভ দাস, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য শাহজাহান চোকদার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় শীল, আক্তারুজ্জামান, আব্দুল কাদের রুবেল, মিজানুর রহমান, সদস্য দিদারুল আলম আনোয়ার হোসেন মিলন, আরিফ জুয়েল, খোকন, আরিফ, আজহারুল ইসলাম অভি, সালাউদ্দিন, পৌর কমিটির সভাপতি কামরুল সরাকার, সাধারণ সম্পাদক মানিক বেপারী, সদর উপজেলার সভাপতি রইস এম এম রাসেল ও সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু, ফরিদঞ্জ উপজেলা আওয়ামীল সাধারণ সম্পাদক সাইদ সরকার , পৌর আওয়ামীলীগ প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিমসহ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অসংখ্য নেতাকর্মী।
