
মাননীয় প্রধানমন্ত্রী সালাম ও শুভেচ্ছা নিবেন। বর্তমানে দেশে লক-ডাউন চলছে সকল শ্রেণি পেশার মানুষ গৃহে অন্তরীণ থেকে এক দূ্র্বিসহ দিনাতিপাত করছে। দেশের প্রায় কয়েকশত পুরাতন এমপিওভুক্ত (উচ্চমাধ্যমিক ও ডিগ্রি) কলেজ গুলোর উচ্চমাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয়ে ১জন করে আইসিটি বিষয়ের প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছে। এসব আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) গণ দীর্ঘদিন ধরে নানাবিধ পেশাগত বৈষম্যের শিকার। দীর্ঘ ১৬/১৮ বছর যাবত কর্মরত থাকলেও এমপিও হয়নি। শিক্ষক-শিক্ষিকাগণ সন্তানদের শিক্ষা নির্বাহ, দৈনন্দিন ব্যয়, চিকিৎসা ব্যয়, পিতা-মাতা সহ পরিবারের অন্যান্য ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।তারা বর্তমান সময়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে গৃহে আছেন ও সরকারী সহযোগিতা (প্রণোদনা) যা রাষ্ট্রের নিকট নাগরির হিসাবে অধিকার তাও সরকারের নিকট হতে দেশের কয়েকশত পুরাতন এমপিওভুক্ত কলেজের নন-এমপিও আইসিটির প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) গণ চাইতে পারছেন না ও তাহাতে নামও লেখাতে পারছেন না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নিকট নিবেদন, পুরাতন এমপিওভুক্ত কলেজ গুলোর কয়েকশত নন-এমপিও আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) ১৬/১৮ বছর যাবত কর্মরত আছেন তাদের বিষয়ে দ্রুত সদয় দৃষ্টি দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারা সকলেই এমপিওভুক্তির জন্য তৎসময়ে নিজ নিজ নিয়োগপত্র পেয়ে যোগদানের করার পরই রাষ্ট্রীয় তফশীল ব্যাংক (সোনালী/অগ্রণী/জনতা/রুপালী) যে কোন ১টি’তে নিজ নিজ নিয়োগপত্র ও যোগদানপত্র অনুলিপি সহ ব্যক্তিগত হিসাব (একাউন্ট) ও নম্বর খোলা আছে, সেখানে তাদের সরকারী সহযোগিতা (প্রণোদনার) ব্যবস্থা করবেন (শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক গুলো হতে তথ্য সংগ্রহ করা যাবে) এবং করোনা ভাইরাস হতে দেশ স্বাভাবিক অবস্থা হলে যাতে কয়েকশত পুরাতন এমপিওভুক্ত কলেজের যে সকল নন-এমপিও আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) যারা ১৬/১৮ বৎসর যাবত এমপিওভুক্ত কলেজে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন কিন্তু এমপিও হয়নি (নন-এমপিও) তাদের সকলকে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যাতে দ্রুত এমপিওভুক্ত করে তার নির্দেশ প্রদান করবেন।

লেখক পরিচিতি :
মো. আনোয়ার হোসেন তরফদার।
প্রদর্শক, আইসিটি (কম্পিউটার শিক্ষা),বান্দাইখাড়া ডিগ্রী কলেজ, আত্রাই, নওগাঁ।
সমন্বয়ক-৩”বাংলাদেশ এমপিওভুক্ত বেসরকারী কলেজ নন-এমপিও প্রদর্শক (আইসিটি) শিক্ষক সমিতি”,কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ।
মোবাইল : ০১৭২৬-৩৭৭০৮৩
