জেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় এ সিদ্ধান্তক্রমে চাঁদপুরে ট্রাক্টর চলাচল বন্ধ ঘোষনার করার পরও প্রসাশনের নির্দেশ উপেক্ষা করে শহরে বেপরোয়া ট্রাক্টর চলাচল অব্যাহত রয়েছে। গত রবিবার গভীর রাতে চাঁদপুর মডেল থানা উপ পরিদর্শক সাহাবুউদ্দিন ও হামিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭টি ট্রাক্টর আটক করেন। জানা যায়, চাঁদপুর শহরে ও গ্রামাঞ্চলে নর্বনীর্মিত রাস্তাঘাটে দানব ট্রাক্টটর চলাচল করার কারণে স্পল্প সময়ে তা নষ্ট হয়ে যায়। কোটি কোটি টাকা ব্যায় করে সরকার জনগণের কল্যানে যে সকল রাস্তাগুলো করেছে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া জন দুর্ভোগ বেড়ে যাচ্ছে। এছাড়া দানব ট্রাক্টটর বেপোরা গতিতে চালানোর কারণে চাঁদপুরে সম্প্রতি কালে বেশ কয়েকটি তাজা প্রাণ কেড়ে নেয়। কিছুদিন পূর্বে টেকনিক্যাল স্কুলের সামনে ট্রাক্টর সাথে পুলিশের পিকআপ ভ্যান ও সি.এন.জি ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্য সহ ৭ জন আহত হয়েছে। আহত ২ পুলিশ সদস্য ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাস্তায় মালামাল নিয়ে ট্রাক্টর চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে প্রশাসন। তারপরেও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তারা প্রকাশ্যে শহরে বেপোয়ারা গতিতে ইট, বালু, সিমেন্ট রড ও বিভিন্ন মালামাল বহন করছে। আইনশৃঙ্খলা মাসিক সভার সিদ্ধান্তক্রমে শহরে ট্রাক্টর চলাচল বন্ধ ঘোষনার করার পর পুলিশ এগুলো জব্দ করার জন্য অভিযানে নেমেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাইয়ুম জানায়, ট্রাক্টর শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা যাবে। ট্রাক্টরের মাধ্যমে কোন ভাবেই মালামাল বহন করা যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরে মালামালবাহি ট্রাক্টর আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রেখেছে। রোববার পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭টি ট্রাক্টর আটক করেছে। পর্যায়েক্রমে এই অভিযান আরো জোরদার করা হবে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

