এখন বর্ষার সময় আর এ সময় বেশির ভাগ দেখা যায় মশাদের বিড়ম্বনা বেড়ে অতিষ্ট হয়ে পড়ে সাধারন মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের গাছ-গাছালি বৃষ্টির মাঝে ডোবা ও জলাবদ্ধতায় সৃষ্টি হয়ে মশা জন্মায়। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে আনাছে-কানাছের শহর জুড়ে। হাজীগঞ্জ পৌরসভার ভিতরে গত কয়েক বছর ধরে মশা নিধনের কোন পদক্ষেপ না নেয়ায় মশাদের উৎপাত দিন দিন বৃদ্ধি পেয়েছে। আর এ সুযোগে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে কিছু আজে বাজে কোম্পানী সুযোগ বুঝে মার্কেটে বাজারজাত করে আসছে নামে বেনামের মশার কয়েল। দেখা যায়, এসব কয়েলের প্যাকেটে বিএসটিআই ট্রেডমার্ক নেই, আবার অনুমদন থাকলেও মালের গুণগত মান দেখে প্রশ্ন জাগে কিভাবে ক্ষতিকর বিষ বাজারজাত করে আসছে এসব বিষাক্ত মশার কয়েল । বিএসটিআই অনুমোদনকৃত নিয়মানুযায়ী একটি কয়েলে ১০% এনডিন দেয়ার কথা, অথচ এসব আজেবাজে কয়েলে এনডিনের মাত্রা রয়েছে প্রায় ৩০/৩৫%, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর পদার্থ হিসেবে বিবেচিত। আর এ বিষকৃত কয়েল থেকে এখনই সাধারণ মানুষ সাবধান না হলে পরবর্তীতে শরীরের বিভিন্ন অঙ্গে রোগ ব্যধি ঘটতে পারে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
হাজীগঞ্জ উপজেলার বাজারগুলোতে বর্তমানে এসব ক্ষতিকর মশার কয়েলের নামগুলো খুঁজে জানা যায়, ভৈরব থেকে উৎপাদিত কয়েলের নাম হচ্ছে আবেদীন বম বম, পুরাণ ঢাকা থেকে উৎপাদিত কয়েলের নাম হচ্ছে সেভেন বুস্টার, নারায়ণগঞ্জ থেকে উৎপাদিত কয়েল তুলশীপাতাসহ বেশ কিছু অনুমোদনহীন মশার কয়েলের নাম। সেই সাথে চায়না নামীয় কয়েলের ক্ষতিকর দিক নিয়েও প্রশ্ন রয়েছে সাধারন ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। এসকল আজেবাজে কয়েলের দাফটে কাছে চাপা পড়ে গেছে মরটিন, এসিআই, গ্লোব, স্টপ জাম্বোরমত বিএসটিআই অনুমোদনকৃত নামিদামি কোম্পানীর বাজারজাতকৃত মশার কয়েল। যা ব্যবহারে তেমন কোন ক্ষতিকর প্রভাব নেই বলে জানাযায়। অথচ সাধারণ মানুষ না বুঝে বেশি দাম দিয়ে খারাপ ক্ষতিকর বিষ জ্বালিয়ে পরিবারের সকলকে অসুস্থ্যতার দিকে নিয়ে যাচ্ছে।
হাজীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে কিছু ক্রেতা ভাল জিনিসের তুলনায় খারাপটাই বেশি গ্রহণ করে। তবে বাজারে সেভেন বুস্টার, তুলশীপাতার মত মশার কয়েল জ্বালালে মানুষ বিশেষ করে শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে কয়েকজন ক্রেতা জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, আপনারা আগে পত্রিকার মাধ্যমে ক্ষতিকর দিক তুলে ধরে মানুষের মাঝে জনসচেনতা বৃদ্ধি করুন,আমরা অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনুমদনহীন ক্ষতিকর কয়েলের বাজারজাত নিয়মনীতি দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

