স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী আখিঁ আক্তার (১২) কে বিয়ে করতে দীর্ঘদিন যাবত তাকে এবং তার পরিবারকে জিম্মি করে শারিরিক নির্যাতন করে স্থানীয় মনির গাজী (২৮) নামের এক বখাটে যুবক । এ অভিযোগের প্রেক্ষিতে শনিবার চাঁদপুর ডিবি পুলিশ বখাটে যুবক মনির গাজী পিতা রুহুল আমির গাজী গ্রাম ঃ গুলিশা, উপজেলা ও জেলা ঃ চাঁদপুরকে আটক করতে সক্ষম হয় ।
জানা গেছে, এ বিষয়টি শুক্রবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অবহিত করলে তিনি সাথে সাথে পুলিশ সুপার শামসুন্নাহার ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন । পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে ডিবি পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছাত্রী আখিঁ আক্তার (১২) ও তার মা আছমা আক্তারকে উদ্ধার করতে সমর্থ হন । পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়,স্কুল ছাত্রী আখিঁ আক্তারের পিতা নাছির শেখ বিদেশ থাকার সুবাধে প্রায়ই সময় বখাটে যুবক মনির গাজী আখিঁ আক্তারকে বিয়ের কথা বলে বিদ্যালয় যাওয়া-আসার পথে উত্যক্ত করতো । মাঝে মধ্যে স্কুল ছাএীর বাড়ীতে গিয়ে নানাভাবে নির্যাতন করতো,চাপ প্রয়োগ করতো । অবশেষে বখাটে যুবক মনির গাজীকে আটকের ফলে এলাকাবাসী স্বস্তি পেয়েছে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে । সেই সাথে তার বিরুদ্ধে মডেল থানায় এজহার করে শক্তভাবে আইনী পদক্ষেপ নিয়ে দাবী জানিয়েছেন এলাকাবাসী । এ ব্যাপারে গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুর ডিবি ওসি জানান,পুলিশ সুপারের নির্দেশে ওইদিন রাতেই স্কুল ছাএী আখিঁ আক্তার ও মা আছমা আক্তারকে উদ্ধার করা হয়েছে । সেই সাথে বখাটে যুবক মনির গাজীকে আটক করা হয়েছে । এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে ।
